‘জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে’

রংপুর সংবাদদাতা

আগে কেউ মনে করত না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে এখন জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করে দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, বর্তমানে দুইটা সার্চলাইট আপনাদের (সরকারের) দিকে তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা সাদা কাপড় পরে তারা খুব সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলে সেটা বেশি দেখা যায়। আপনাদের সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে।’
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে আমাদের কাছে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সকলে এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে-আমাকে করতে হবে। আমাদের লেনদেন ও আচার-আচরণে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে।

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, জামায়াতের উদ্বেগ