নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি
সিটিজেন ডেস্ক

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৯: ৪৫

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: গেটি ইমেজ
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ ইরানকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। শুক্রবার (১৫ মে) জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসির স্মরণে দেওয়া এক বিশেষ বার্তায় এ কথা বলেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে পরিচালিত পবিত্র প্রতিরোধ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে ফেরদৌসির শাহনামায় বর্ণিত কিংবদন্তির বীরত্বগাথা কোনো কাল্পনিক গল্প নয়। এসব মহাকাব্যিক আখ্যান ইরানি জনগণের জীবনধারা এবং তাদের আপসহীন জাতীয় চরিত্রের বাস্তব প্রতিফলন।
খামেনি তার বক্তব্যে বলেন, শাহনামার বীরত্বপূর্ণ ও কোরআনী আদর্শে উজ্জীবিত ধারণাগুলো ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সামাজিক স্তরের মানুষের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য সৃষ্টি করেছে। এ সুসংহত ঐক্যই মূলত দেশটির জাতীয় পরিচয় রক্ষা, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুগের জা-হাক-সদৃশ বিদেশি আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রধান শক্তি হিসেবে কাজ করছে। উল্লেখ্য, ইরানি পুরাণ অনুযায়ী জাহাক অশুভ ও স্বৈরাচারী শক্তির প্রতীক। এ রূপক ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ নেতা মূলত বিদেশি শক্তির খবরদারি রুখে দেওয়ার এবং নিজস্ব স্বকীয়তা বজায় রাখার দৃঢ় বার্তা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

মোজতবা খামেনির প্রশংসায় পেজেশকিয়ান