
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর নির্ভর করবে। সরকার সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐতিহাসিক ১৬ মে ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে তিনি বলেন, অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠেছে।