উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক

উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩: ৫৪

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেন তাসকিন। ছবি: সংগৃহীত
মিরপুর টেস্ট জিততে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুরে ২০৯ রানের বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই। বাংলাদেশ এরই মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছে। তাতে কিছুটা চাপে পড়েছে পাকিস্তান।
এর রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ১৮৬ রান। বাংলাদেশের ৭ উইকেট।
দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল-হককে (২) আউট করেন তাসকিন আহমেদ। দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটিতে স্বস্তি ফিরেছিল পাকিস্তান শিবিরে।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার আজান আওয়াইসকে আউট করে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ১৩ তম ওভারে তার প্রথম বলে বোল্ড হন ১৫ রান করা আজান।
দ্বিতীয় সেশনে বোলিংয়ে ফিরে নিজের প্রথম দুই ওভারে উইকেট পাননি নাহিদ। তৃতীয় ওভারে (ইনিংসে ১৬ তম) তার দ্বিতীয় বলটি পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২ রানে আউট হন মাসুদ।
২০ বলের মধ্যে আজান ও মাসুদকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান।

/টিই/

বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত
সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা বসনিয়ার