বিশ্বকাপের এক মাস আগে বিপদে কুরাসাও
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের এক মাস আগে বিপদে কুরাসাও
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩: ১১

পদত্যাগ করেছেন কোচ ফ্রেড রুটেন। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের বাকি আর এক মাস। এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে কুরাসাও। তবে বিশ্বকাপের এক মাস আগে বিপদে পড়লো কুরাসাও। তাদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেড রুটেন।
জনসংখ্যার দিক থেকে কুরাসাও বিশ্বকাপে অংশ নেওয়া ক্ষুদ্রতম দেশ। ব্যক্তিগত কারণে ডিক অ্যাডভোকাট কোচের দায়িত্ব ছাড়ার পর গত ফেব্রুয়ারিতে রুটেনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছিল।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) জানায়, নীতিনির্ধারকদের সঙ্গে ‘গঠনমূলক আলোচনার’ পর রুটেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও রুটেন জানিয়েছেন, দলের স্থিতিশীলতা বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
৬৩ বছর বয়সী রুটেনের অধীনে গত মার্চে দুটি প্রীতি ম্যাচে ব্যবধানে হেরেছিল কুরাসাও। অস্ট্রেলিয়ার কাছে ৫-১ এবং চীনের কাছে ২-০ গোলে হারে কুরাসাও।
২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানি, ইকুয়েডর ও আইভরিকোস্টের মুখোমুখি হবে ক্যারিবিয়ান সাগরের ক্ষুদ্র এ দ্বীপরাষ্ট্র।
এর আগে গত নভেম্বরে ৭৮ বছর বয়সী ডাচ কোচ অ্যাডভোকাটের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কুরাসাও। তবে গুরুতর অসুস্থ মেয়ের পাশে থাকতে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়েছিলেন তিনি। অ্যাডভোকাটকেই ফিরিয়ে আনতে পারে কুরাসাও।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অ্যাডভোকাট ডাগআউটে দাঁড়ালে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়বেন।

/টিই/

বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত
পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ