শিরোনাম

যক্ষ্মা নিরাময়ে ৭৪ কোটি টাকার ওষুধ কিনছে সরকার

বিশেষ প্রতিনিধি
যক্ষ্মা নিরাময়ে ৭৪ কোটি টাকার ওষুধ কিনছে সরকার
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

যক্ষা রোগ নিরাময়ের জন্য ওষুধ কিনছে সরকার। মঙ্গলবার (১২ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মেসার্স রেনেটা পিএলসি যক্ষার ওষুধ সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ৭৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা।

জানা গেছে, দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও গতিশীল করতে এবং ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগ ছাড়াও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

/এফসি/