শিরোনাম

শিক্ষার্থীদের সম্ভাবনাময় হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের সম্ভাবনাময় হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
কর্মশালায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সম্ভাবনাময় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে গড়ে তুলতে চায়, সেখানে প্রতিটি শিক্ষার্থী সম্ভাবনাময় হিসেবে গড়ে উঠবে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি পড়াশুনা চলাকালীন অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে পারবে। ফলে পড়াশুনা শেষে তাকে আর বেকার থাকতে হবে না।’

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। তাই বর্তমান সরকার অ্যাকাডেমিক সিলেবাসকে সময়োপযোগীর কাজ ইতোমধ্যে শুরু করেছে।’

ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

/এফআর/