কুরবানির হাট মাতাবে ‘কালাচান’
ভোলা সংবাদদাতা

কুরবানির হাট মাতাবে ‘কালাচান’
ভোলা সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২: ১১

গরুটির নাম কালচান। ছবি: সংগৃহীত
ভোলা সদর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিক্রির উদ্দেশে ‘কালাচান’ নামে একটি গরু লালন-পালন করছেন এক খামারি। যা আশপাশের লোকজনের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনোষা গ্রামের দুলাল বেপারী তার খামারে ১০টি গরু লালন পালন করছেন। এরমধ্যে রয়েছে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ‘কালাচান’। ২২ মণ ওজনের কালাচানের দাম হাঁকাচ্ছেন ৮ লাখ টাকা। তাকে দৈনিক দুই বেলায় খাওয়ানো হয় ৯ কেজি করে ১৮ কেজি দানাদার খাবার। এছাড়া ছোট সাইজের আরও ৭টি গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
সরেজমিনে খামার ঘুরে দেখা যায়, কুরবানির হাটে গরু তুলতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দুলাল। এছাড়াও এতে জড়িত রয়েছেন তার স্ত্রী ও ছেলে।
খামারি দুলাল বেপারি বলেন, কালাচান আমার অনেক শখের গরু। তাকে সন্তানের মতো আদর যত্নে বড় করছি। সকাল-বিকাল ৯ কেজি করে দানাদার খাবার দেই। এরমধ্যে রয়েছে ২ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি আলু, ১ কেজি গরুর ফিড, আড়াই কেজি ভুট্টার ভুসি ও আড়াই কেজি গমের ভুসি। এছাড়া প্রতিদিন দুপুরে খাওয়াই জমির উৎপাদিত জার্মান ঘাস (নল ঘাস)।
এ বিষয়ে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, খামারি দুলাল আমাদের সঙ্গে সার্বিক পরামর্শ করে প্রাকৃতিক উপায়ে কালাচানকে লালন পালন করেছেন। আশা করছি, তিনি কাঙ্ক্ষিত দামে গরুটি বিক্রি করতে পারবেন।

/এসআর/