শিরোনাম

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত করেছেন ৮৭ রান। ছবি: ক্রিকইনফো

নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন নাজমুল হোসেন শান্ত। বল সোজা গিয়ে আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেন, রিভিউ নেন নাজমুল। তবে সিদ্ধান্ত বদায়নি। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক। ১৫০ বলে ৭ চারে ৮৭ রান করেন শান্ত।

নিজের পরের ওভারে মেহেদী হাসান মিরাজকেও ফেরান নোমান আলী। মিরাজ ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে করেন ২৪ রান। মিরাজকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন নোমান। একই ওভারে নোমান বোল্ড করেন তাইজুল ইসলামকেও। তিনি করেন ৩ রান।

শান্ত-মিরাজ ফেরার পর যে বাংলাদেশের ইনিংস বেশি লম্বা হবে না তা বোঝাই গিয়েছিল। তাসকিন আহমেদ দ্রুত রান তুলতে গিয়ে ১টি করে চার ও ছক্কায় ১১ রান করে আউট হন। হাসান আলীর বলে ইমাম-উল-হকের হাতে ক্যাচ দেন তাসকিন।

৯ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ২৬৭ রান। দ্বিতীয় ইনিংসে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন।

দিনের খেলার এখনও অন্তত্য ৭৬ ওভার বাকি। পাকিস্তানের লক্ষ্য ২৬৮ রান। আর বাংলাদেশকে ম্যাচ জিততে হলে তুলে নিতে হবে ১০ উইকেট। শেষের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট।

/টিই/