ডা. জাহেদ উর রহমান
‘হামের বিষয়ে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি হবে’

নিজস্ব প্রতিবেদক

হামের সংক্রমণ বৃদ্ধি এবং টিকা সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। খুব শীঘ্রই দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে।’
হামে শিশু মৃত্যু চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। দেশে কেন হামের টিকার সংকট তৈরি হয়েছে এবং টিকা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের কোনো অবহেলা ছিল কি না– তদন্ত কমিটি এসব বিষয় খতিয়ে দেখবে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘তদন্তে কোনো ধরনের গাফিলতি বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে, দায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। পাশাপাশি হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে চিকিৎসাসেবা এবং সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলেও আমরা মনে করি।’

হামে মৃত্যু ৪০০ ছাড়ালো