টেস্টের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আগামী বছর (২০২৭ সাল) মেলবোর্নে টেস্ট ইতিহাসের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে। সে উপলক্ষে গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ক্রিকেট বিশ্বের অনেক কিংবদন্তিও থাকবেন অনুষ্ঠানে।
১৮৭৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৭৭ সালে শতবর্ষী টেস্টে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দলের জীবিত সদস্যরা এমসিজিতে উপস্থিত থাকবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজা বা রাজপরিবারের কোনো প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকলে সেটি আমাদের জন্য বিশেষ সম্মানের হবে। বর্তমান সময়ে অনেক টেস্ট ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ায় না। তাই রাজকীয় সফরটি শেষ দিকে নয়, বরং শুরুর দিকেই রাখার পরিকল্পনা।’
প্রথমবারের মতো এমসিজিতে পুরুষদের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। তাই এরই মধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ঐতিহাসিক এ টেস্টের প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।
গ্রিনবার্গ আরও বলেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সাথে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়।’
আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক টেস্ট অধিনায়ক এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।