মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের তৎপরতা বেড়েছে
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯: ৪১

যুক্তরাষ্ট্রের একটি বোয়িং কেসি-১৩৫আরটি স্ট্রাটোট্যাঙ্কার বিমান মধ্যপ্রাচ্যে প্রশিক্ষণ মহড়া পরিচালনা করছে। ছবি: আল জাজিরা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান চলাচল সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে, যা চলমান আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার (২ মে) ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানায়, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াতকারী মার্কিন সামরিক বিমানের সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
তথ্য অনুযায়ী, এই অঞ্চলে পাঠানো অধিকাংশ বিমানই ছিল সি-১৭এ গ্লোবমাস্টার থ্রি সামরিক কার্গো বিমান। প্রতিটি বিমান প্রায় ৭৭ টন পর্যন্ত সরঞ্জাম এবং প্রায় ১০০ জন কর্মী বহনে সক্ষম।
প্রাপ্ত তথ্য বলছে, অন্তত ১২টি পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটি জার্মানি থেকে উড্ডয়ন করেছে।
এছাড়া আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমানও এই তৎপরতার অংশ ছিল। ইসরায়েল ও আশপাশের এলাকায় অন্তত চারটি ট্যাঙ্কার বিমানকে সক্রিয়ভাবে চলাচল করতে দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের উড়ান বৃদ্ধির ঘটনা সাধারণত বড় ধরনের সামরিক প্রস্তুতি, লজিস্টিক সহায়তা জোরদার কিংবা সম্ভাব্য অভিযানের পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়।
সূত্র: আল জাজিরা

/এমআর/