শিরোনাম

মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি
চলতি মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচ খেলেছেন পেদ্রি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এবার তার গড়া এক রেকর্ড ভেঙেছেন তরুণ মিডফিল্ডিার পেদ্রি। শনিবার (২ মে) ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ের রাতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

ওসাসুনার মাঠ এল সাদারে বার্সেলোনার হয়ে নিজের ২০০তম ম্যাচ শুরুর রেকর্ড গড়েন পেদ্রি। মাত্র ২৩ বছর ১৫৯ দিন বয়সে তিনি এই উচ্চতায় পৌঁছান।

এর আগে এই রেকর্ডটি ছিল মেসির দখলে, যিনি ২৩ বছর ২২৭ দিন বয়সে বার্সার হয়ে ২০০ ম্যাচ শুরুর মাইলফলক ছুঁয়েছিলেন। চলতি লা লিগা মৌসুমে এখন পর্যন্ত ২৬ ম্যাচে মাঠে নেমে তিনি ২ গোল করার পাশাপাশি ৮ অ্যাসিস্ট করেছেন।

পেদ্রির দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা বর্তমানে দ্বিতীয় স্থানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে। লিগে রবিবার (৩ মে) রাতে রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে হারলে চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।

/টিই/