হরমুজ মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হবে: ইরান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯: ৫৩

হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করে এই জলপথকে তাদের জন্য ‘কবরস্থান’ বানানোর হুমকি দিয়েছেন।
দেশটির প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক মহল থেকে আবারও কড়া হুঁশিয়ারি এলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
রবিবার (৩ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তিনি মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ হিসেবে আখ্যায়িত করেন। তার ভাষায়, ‘বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র জলদস্যু, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে।’
তিনি দাবি করেন, জলদস্যুদের মোকাবেলায় ইরানের সক্ষমতা যুদ্ধজাহাজ ধ্বংস করার ক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।
মোহসেন রেজাই আরও বলেন, মার্কিন রণতরী ও সেনাদের জন্য হরমুজ প্রণালি ‘কবরস্থানে’ পরিণত হতে পারে—এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
বক্তব্যে তিনি ইসফাহানে মার্কিন একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের কথাও উল্লেখ করেন, যা গত মাসে ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা

/এমআর/