পিএসএল ফাইনালে মাঠে নামছেন নাহিদ রানা

পিএসএল ফাইনালে মাঠে নামছেন নাহিদ রানা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল আজ রবিবার (৩ মে)। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে পেশোয়ার জালমি।
শুধু পিএসএল ফাইনালে খেলানোর জন্য নাহিদ রানাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে গেছে পেশোয়ার জালমি। দলটির হয়ে ৪ ম্যাচ খেলে তিনি দেশে ফিরেছিলেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। সিরিজ শেষে তার আর পিএসএলে যাওয়ার কথা ছিল না।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নাহিদ রানাকে টি-টোয়েন্টি সিরিজের দলে না রেখে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। পরে পেশোয়ারের অনুরোধে বিসিবি অবস্থান বদলায়।
চলতি আসরে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। তবু তাকে কেন নিয়ে যাওয়া হলো? এই মুহূর্তে পাকিস্তানে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বোলার নেই বললেই চলে। হারিস রউফের গতি কমে গেছে অনেকটা। শাহিন আফ্রিদির গতিও কমেছে আগেই।
এবার পিএসএলে খেলা বেশির ভাগ পেস বোলারদের বলের গতি ঘণ্টায় ১৩৫-৪০ কিলোমিটারের আশপাশে। সেখানে নাহিদ ধারাবাহিকভাবে বোলিং করেছেন ঘণ্টায় ১৪৫–১৫০ কিলোমিটার গতিতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির বলটা করেছেন নাহিদ রানা। এই বাড়তি গতিই নাহিদকে আলোচনায় এনেছে।

ফাইনাল খেলবেন নাহিদ রানা