১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলত অবসরে পাঠিয়েছে সরকার।
রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে যে কোনো সময় তাকে কারণ দর্শানো ব্যতিরেকে বাধ্যতামূলক অবসর প্রদান করতে পারবে। এই ধারায় জনস্বার্থের অজুহাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই কাউকে অবসরে পাঠানো যায়।
যাদেরকে অবসরে পাঠানো হলো তারা হলেন- ডিআইজি পদমর্যাদার এন্টি টেরোরিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ ও মো. রফিকুল হাসান গনি, সিআইডির মো. হাবিবুর রহমান এবং নৌ-পুলিশের মো. মিজানুর রহমান, গোয়েন্দা ও প্রশিক্ষণ বিভাগে এনএসআই-এর পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, এবং পুলিশ ট্রেইনিং সেন্টার (পিটিসি) নোয়াখালী, খুলনা ও রংপুরের কমান্ড্যান্টরা।
এছাড়াও রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন এবং এনডিসি কোর্সে প্রশিক্ষণরত ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী, রেলওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদ অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাগণ বিধি অনুযায়ী তাদের অবসরজনিত যাবতীয় সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

৬৫ ঊর্ধ্ব ৫ সচিব নিয়োগ সরকারের