টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত তদন্তে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৮: ০২

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
ভারতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল কেন খেলত গেল না, সেটা সবারই জানা। কিন্তু এই খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আর কীভাবে এসেছে, তা এখনো ধোয়াশায় আচ্ছন্ন। এবার সেই ধোয়াশা দূর করার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড় মন্ত্রণালয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি করেছে তারা।
কমিটির আহ্বায়ক করা হয়েছে একই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার স্বাক্ষর করা এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কার কারণে আইসিসির কাছে টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। আইসিসি সেই অনুরোধ না রাখায় সাবেক অন্তর্বর্তী সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বলেছিলেন, নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।
এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের ওই সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড, তবে সেটি বিবেচনায় নেয়নি আইসিসি।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই ধারাবাহিকতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/টিই/

বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা এবং সাকিবকে ফেরানোর চেষ্টা