শিরোনাম

বৃষ্টির পর খেলা শুরু, ১০০ পেরোলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টির পর খেলা শুরু, ১০০ পেরোলো বাংলাদেশ
মুনিমুন ও শান্ত। ছবি: সংগৃহীত

মধ্যাহ্নভোজের বিরতির পর বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। তবে পৌনে চারটার দিকে আবাও খেলা শুরু হয়েছে। খেলা হবে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে আলো থাকলে ৬টা ১৫ মিনিট পর্যন্তও দিনের খেলা যেতে পারে।

বৃষ্টির কারণে পুরো একটি সেশন খেলা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। তাতে লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ রান।

ব্যাট করছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যক্তিগত রান চল্লিশের ঘরে।

টেস্টের চতুর্থ দিনে এখনো বাকি ৩৪ ওভার। নিশ্চিতভাবেই এই টেস্টের ফলাফলে প্রভাব ফেলবে বৃষ্টি।

/টিই/