শিরোনাম

ট্রাম্পকে হত্যাচেষ্টা

ট্রাম্পকে হত্যাচেষ্টা: নিজেকে নির্দোষ দাবি করলেন হামলাকারী

সিটিজেন ডেস্ক
ট্রাম্পকে হত্যাচেষ্টা: নিজেকে নির্দোষ দাবি করলেন হামলাকারী
ছবি: সংগৃহীত

গত মাসে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন সোমবার (১১ মে) আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মামলার প্রথম শুনানিতে কমলা রঙের জাম্পস্যুট পরিহিত অ্যালেন হাত ও পায়ে শেকলবদ্ধ অবস্থায় মার্কিন জেলা জজ ট্রেভর ম্যাকফ্যাডেনের সামনে হাজির হন। তার বিরুদ্ধে ফেডারেল বন্দুক অপরাধ এবং সহিংস অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটরদের অভিযোগ, ওয়াশিংটন হিলটন হোটেলের অনুষ্ঠানে অ্যালেন একটি নিরাপত্তা চৌকি জোরপূর্বক অতিক্রমের চেষ্টা করেন এবং এক মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর গুলি চালান। বুলেটপ্রুফ ভেস্টের কারণে সেই এজেন্ট প্রাণে বেঁচে গেলেও সেখানে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সাংবাদিক, উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বার্ষিক নৈশভোজ শুরু হওয়ার ঠিক আগে বলরুমের দিকে নেমে যাওয়া একটি সিঁড়ির কাছ থেকেই অ্যালেনকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী। জজ ম্যাকফ্যাডেনের বিচারিক তত্ত্বাবধানে এ আলোচিত মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: বিবিসি

/এমএকে/