লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২০: ৫২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি সংগৃহীত
দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষিদের স্বার্থ রক্ষায় সরকার ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের দাম নির্ধারণে কাজ চলছে, যাতে চাষিরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পান।
সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ উৎপাদনের প্রকৃত খরচ পর্যালোচনা করছে। একইসঙ্গে দেশে শিল্প ও ভোজ্য লবণের মোট চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশে লবণ উৎপাদনে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চাষিরাও ক্ষতিগ্রস্ত না হন।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং সীমান্তে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত, যেমন সীমান্তে কাঁটাতার নির্মাণ, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
তিনি বলেন, বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের পরিস্থিতির সত্যতা বা এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।
তিনি জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

/এমআর/