শিরোনাম

ফিফটি করে আউট মুমিনুল

নিজস্ব প্রতিবেদক
ফিফটি করে আউট মুমিনুল
৫৬ রান করেন মুমিনুল হক। ছবি: ক্রিকইনফো

তৃতীয় উইকেট জুটিতে একশ পার করেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই তুলে নেন ফিফটি। তবে ফিফটির পরই সাজঘরে ফিরেছেন মুমিনুল। শাহিন আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।

১২০ বলে ৫৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি চার। ফিফটি করার পথে অবশ্য নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে ৫ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।

টেস্টে টানা পাঁচ ফিফটি পেলেন মুমিনুল। আজকেরটি সহ শেষ ৫ ইনিংসে মুমিনুলের রান- ৮২, ৬৩, ৮৭, ৯১, ৫৬।

মুমিনুলের আউটে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি ভাঙে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ করেছে ৪৬ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান। তাতে লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭১ রান।

/টিই/