বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা!

বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা!
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই সামনে আসছে নতুন নতুন বিতর্ক আর শঙ্কা। বিশ্বকাপের সময় ড্রোন হামলা ঠেকাতে ন্যাশনাল গার্ডকে বিশেষ ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দুজন প্রভাবশালী কংগ্রেসম্যান।
হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল এবং এলিজা ক্রেন গত শুক্রবার এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। কংগ্রেসম্যানরা চিঠিতে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রিপাবলিকান কংগ্রেসের এই দুই সদস্যের মতে, বিশ্বকাপ আয়োজক দেশ ও শহরগুলোতে বিচার বিভাগীয় জটিলতা এবং জনবল ঘাটতির কারণে নিরাপত্তায় ঘাটতি দেখা দিতে পারে।
তাই ন্যাশনাল গার্ডের দ্রুত মোতায়েন সক্ষমতা এবং দেশ জুড়ে অতীতের জরুরি পরিস্থিতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম’ বা ড্রোন বিধ্বংসী প্রযুক্তি পরিচালনার ওপর জোর দিয়েছেন তারা।
নিরাপত্তা নিয়ে এই উদ্বেগের মধ্যেই গত শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক বন্দুকধারী গুলি চালালে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হোয়াইট হাউজ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে যে, গ্রীষ্মের এই ফুটবল আসর সম্পূর্ণ নিরাপদ থাকবে। হোয়াইট হাউজের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দর্শকদের একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা দিতে চান। সেই সঙ্গে ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত বিশ্বকাপ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে।

ব্যয় নিয়ে উদ্বেগ, বাড়ছে বিশ্বকাপের প্রাইজমানি
ইনজুরিতে বিশ্বকাপ শেষ ব্রাজিল ডিফেন্ডারের