শিরোনাম

আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

নিজস্ব প্রতিবেদক
আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে
চট্টগ্রামে ব্যাপক লোডশেডিং হচ্ছে। ছবি: সংগৃহীত

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম।

সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টা থেকে আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় শুরু করে। বর্তমানে এটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানান, বুধবার (২৮ এপ্রিল) থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা রয়েছে।

বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ এই আরএনপিএল। প্রতিষ্ঠানটি আগামীকাল বুধবার থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। এদিন আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

/এফসি/