সাংবাদিকদের জন্য কার্যকর ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি: হুইপ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা না গেলে দেশের গণতান্ত্রিক রাজনীতি টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সাংবাদিকদের জন্য একটি কার্যকর ওয়েজ বোর্ড বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, সাংবাদিকদের তাদের জীবনমান উন্নয়ন ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।
তিনি বলেন, অতীতে কিছু গণমাধ্যম কর্মী অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র হননের ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে জবাবদিহিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
জাতীয় সংসদের হুইপ বলেন, যেসব সাংবাদিক ১/১১-এর ঘটনাপ্রবাহে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত।
তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’