শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় উপসাগরীয় দেশগুলো

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় উপসাগরীয় দেশগুলো
জিসিসি সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ। ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক নতুন করে মূল্যায়ন করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

আরব পার্সপেক্টিভস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেইদোন আলকিনানি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ইসরায়েল কেন্দ্রিক ভূ-রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাব্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উপসাগরীয় মিত্রদের দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছে।

তার মতে, ইরানের অবস্থানকে যথাযথ গুরুত্ব না দিয়ে এবং তাদের আপত্তি উপেক্ষা করে যেভাবে এই হামলায় এগোনো হয়েছে, তা উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, তা নিয়ে জোরালোভাবে পুনর্মূল্যায়ন চলছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/