যুদ্ধ যেভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞাকে দুর্বল করছে
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২২: ০১

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত
সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের, অর্থনৈতিক নিষেধাজ্ঞা খুব কম ক্ষেত্রেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল বয়ে আনে। অনেক সময় এগুলো সরকারের আচরণ বদলাতে ব্যর্থ হয়, বরং সাধারণ নাগরিকদের ওপরই এর নেতিবাচক প্রভাব বেশি পড়ে।
তবুও বৈশ্বিক রাজনীতিতে নিষেধাজ্ঞার ব্যবহার কমেনি। বরং তা ক্রমেই বেড়েছে, যার প্রধান কারিগর যুক্তরাষ্ট্র। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, এই শাস্তিমূলক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা এর কার্যকারিতাকে ক্ষয় করছে এবং প্রত্যাশিত ফল অর্জন আরও কঠিন হয়ে উঠছে।
সাম্প্রতিক ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে র সংঘাত এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এ সংঘাত শুধু নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং এগুলোর সীমাবদ্ধতাও সামনে নিয়ে আসছে।
বিশেষ করে এই পরিস্থিতি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার প্রসারকে ত্বরান্বিত করতে পারে। ডলারনির্ভরতা কমিয়ে আনা বা ‘ডলার-বর্জন’ প্রবণতা, পণ্য বিনিময়ভিত্তিক বাণিজ্য (বার্টার) এবং অনানুষ্ঠানিক অর্থ স্থানান্তর পদ্ধতি ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে। এসব পদ্ধতির মাধ্যমে দেশগুলো নিষেধাজ্ঞার প্রভাব এড়িয়ে নিজেদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।
ফলে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে অংশগ্রহণকারী দেশগুলোর কৌশল, পছন্দ-অপছন্দ এবং জোট-রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোয় নতুন বাস্তবতার জন্ম দিতে পারে।
সূত্র: আল জাজিরা

/এমআর/