শিরোনাম

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন
প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসরা টিটনকে মৃত ঘোষনা করে।

পরে রাত সোয়া ১০টার দিকে নিহতের পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপ পরিদর্শক এসআই শাহাদৎ হোসেন। তিনি জানান, পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা লিটনকে খুব কাছ থেকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত্য ৫টি গুলি করে।

পুলিশ আরও জানায়, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। নিহত টিটন সম্পর্কে ইমনের শ্যালক।

নিহত সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত
নিহত সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত

নিহত টিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে (টিটন) এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তারা দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল।

জানা গেছে, টিটনও তালিকাভুক্ত সন্ত্রাসী। যিনি দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্ত হন। তিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

/এসবি/