শিরোনাম

বাংলাবাজারে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে

সিটিজেন ডেস্ক
বাংলাবাজারে বইয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারের একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করেই একটি বইয়ের দোকানে আগুন লাগে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

/এসএ/