শিরোনাম

এক্সপ্লেইনার

আমিরাত বেরিয়ে গেলেও টিকে থাকবে ওপেক

সিটিজেন ডেস্ক
আমিরাত বেরিয়ে গেলেও টিকে থাকবে ওপেক
ওপেক সদর দপ্তর। ছবি: সংগৃহীত

ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘোষণাকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন জ্বালানি খাতের বিশ্লেষকেরা। তাদের মতে, সংযুক্ত আরব আমিরাত মনে করছে, হরমুজ প্রণালি সংকট কেটে গেলে তারা বর্তমান দৈনিক প্রায় ৩৫ লাখ ব্যারেল উৎপাদন থেকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে প্রায় ৫০ লাখ ব্যারেলে নিতে পারবে।

জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান মেয়ার রিসোর্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেলিয়া মেয়ার বলেন, বর্তমান সংকট অব্যাহত থাকায় অন্য দেশের মতো আমিরাতের উৎপাদনও কার্যত সীমাবদ্ধ রয়েছে। তার ভাষায়, ‘এই পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত সবার মতোই তাদের উৎপাদনও হরমুজ প্রণালির দিকেই আটকে আছে।’

তিনি আরও বলেন, সংঘাত শেষে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। কারণ, বৈশ্বিক তেল সরবরাহে ভারসাম্য রক্ষা—যেমন প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো—এই ভূমিকা দীর্ঘদিন ধরে কার্যকরভাবে পালন করেছে ওপেক। উদাহরণ হিসেবে তিনি কোভিড মহামারির সময় উৎপাদন সমন্বয়ের বিষয়টি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, তেলবাজারের স্থিতিশীলতার দিক থেকে এই সিদ্ধান্তকে আদর্শ বলা না গেলেও ওপেকের অস্তিত্ব হুমকির মুখে পড়বে না। কারণ, অতীতেও সংগঠনটি আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/