শিরোনাম

‘সিটি করপোরেশনের ভবন বিক্রির সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক
‘সিটি করপোরেশনের ভবন বিক্রির সুযোগ নেই’
গাবতলী সিটি পল্লী পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সিটি করপোরেশনের ভবন দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তরের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে গাবতলী সিটি পল্লী পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বসবাসের জন্য এসব ভবন নির্মাণ করা হয়েছে। তাই এসব ফ্ল্যাট অন্য কারও কাছে দেওয়া বা কেনাবেচার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা তাদের বসবাসের জন্য এটি নির্মাণ করেছি। বাধ্যতামূলকভাবে তাদেরই এখানে বসবাস করতে হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, গাবতলী সিটি পল্লীতে মোট চারটি ভবন রয়েছে। এসব ভবনে ফ্ল্যাটের সংখ্যা ৭৮৪টি। এখানে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বসবাস করবেন। তাদের বসবাসের উপযোগী করেই কক্ষগুলো তৈরি করা হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে পরিচ্ছন্ন কর্মীদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া সম্ভব হবে।

/এসএ/