শিরোনাম

নির্বাচন ব্যবস্থা উন্নয়নে ইইউর ১৯ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন ব্যবস্থা উন্নয়নে ইইউর ১৯ সুপারিশ
রাজধানীর একটি হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী দিনে নির্বাচনে প্রার্থীতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দেশীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এসব সুপারিশ করা হয়েছে। নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রেও আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা করছেন।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তারা পায়নি।

গত বছরের শেষ দিকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে আসে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল।

/এসএ/