জীবাশ্ম জ্বালানি ত্যাগ জরুরি: ইইউ কমিশনার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২৩: ৫৫

ইউরোপীয় জলবায়ু কমিশনার ওপকে হোকস্ট্রা। ছবি: সংগৃহীত
ইউরোপীয় জলবায়ু কমিশনার ওপকে হোকস্ট্রা বলেছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত থেকে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট ইউরোপের জন্য নতুন বার্তা দিয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এখন আর বিকল্প নয়, বরং প্রয়োজনীয়তা।
কলম্বিয়ার সান্তা মার্তা শহরে অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি বর্জন বিষয়ক প্রথম বৈশ্বিক আলোচনায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যথেষ্ট কারণ আগে থেকেই ছিল। তবে বর্তমান পরিস্থিতি এটিকে আরও জরুরি করে তুলেছে। তার ভাষায়, এখন শুধু পরিবেশগত নয়, অর্থনৈতিক স্বার্থ এবং জ্বালানি স্বাধীনতার দিক থেকেও এই পরিবর্তন প্রয়োজন।
হোকস্ট্রা উল্লেখ করেন, হরমুজ প্রণালী ঘিরে সংকটের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আমদানিনির্ভর ইউরোপীয় দেশগুলোর ওপর।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নকে নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প শক্তির উৎসে দ্রুত বিনিয়োগ বাড়াতে আরও তাগিদ দেবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ভূ-রাজনৈতিক সংকটের প্রভাব কমানো যায়।
সূত্র: আল জাজিরা

/এমআর/