শিরোনাম

এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হকি দল। ছবি: ফেসবুক

এশিয়ান গেমসের মূলপর্ব নিশ্চিত হয়েছিল আগেই। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাছাইপর্বের সেমিফাইনালে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী হকি দল। আইরিন আক্তারের দারুণ হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচের অষ্টম মিনিটে আইরিনের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে চিয়া চেরিলের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে সিঙ্গাপুর।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের ৪ মিনিট বাকি থাকতে আইরিনের দারুণ গোলে লিড পায় বাংলাদেশ। সিঙ্গাপুর ভিডিও রেফারেল নিলেও টিকে যায় গোল। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আইরিন।

/টিই/