পিডব্লিউডির কাছে হেরে ফেডারেশন কাপ শেষ আবাহনীর

নিজস্ব প্রতিবেদক

ফেডারেশন কাপের গত মৌসুমে রানার্স আপ হয়েছে আবাহনী। সেই দলই এবার ফেডারেশন কাপের প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। ফেডারেশন কাপে ৪ ম্যাচ শেষে ঢাকা আবাহনীর পয়েন্ট মাত্র ৪। শেষ চারে যেতে হলে মঙ্গলবার (২৮ এপ্রিল) পিডব্লিউডির বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না।
পিডব্লিউডি ১-০ তে হারিয়েছে আবাহনীকে। জিতলে আবাহনীর পয়েন্ট হতো ৭, তখন রহমতগঞ্জ ও ফকিরেরপুল ম্যাচে রহমতগঞ্জ পয়েন্ট হারালে আবাহনী পরের পর্বে উঠতে পারতো।
কুমিল্লায় শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ ও ফকিরেরপুলের ম্যাচ দেরিতে শুরু হলেও কিংস অ্যারেনায় অবশ্য যথাসময়েই আবাহনী-পিডব্লিউডি ম্যাচ শুরু হয়।
বৃষ্টিতে কিংস অ্যারেনায় স্বাভাবিক ফুটবল খেলতে কষ্ট হয়েছে দুই দলেরই। ম্যাচের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬৬ আব্দুল্লাহর দারুণ ফিনিশিংয়ে পিডব্লিউডি লিড পায়। ম্যাচের বাকি সময় সেই লিড বজায় রাখে তারা।
২০২০ সালে আবাহনী রহমতগঞ্জের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল। পাঁচ বছর পর আবার ফেডারেশন কাপের শেষ চারে উঠতে ব্যর্থ হলো আকাশী-হলুদ জার্সি ধারীরা।
‘এ’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন। আবাহনীকে হারিয়ে পিডব্লিউডি চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা তৈরি করেছিল। তবে রহমতগঞ্জ ড্র করায় তাদের সমান ৬ পয়েন্ট হয়েছে। রহমতগঞ্জ ২-০ গোলে পিডব্লিউডিকে হারিয়েছিল। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় হেড টু হেডে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে পরের পর্বে খেলবে রহমতগঞ্জ।
‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে। ঐ ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে।
দুই গ্রুপের দুই রানার্স আপ রহমতগঞ্জ ও মোহামডোন মুখোমুখি হবে। ঐ ম্যাচের জয়ী দলকে আবার কিংস-ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের সঙ্গে খেলতে হবে। ঐ ম্যাচের জয়ী দল আরেক ফাইনালিস্ট হবে।

‘পিএসজি ইউরোপের সেরা দল’
দলের সঙ্গে না থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী কম্পানি