শিরোনাম

রোজ গার্ডেন ক্রয়ে রাষ্ট্রের অপচয় ৩৩২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
রোজ গার্ডেন ক্রয়ে রাষ্ট্রের অপচয় ৩৩২ কোটি টাকা
রোজ গার্ডেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘রোজ গার্ডেন’ ক্রয়ের নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে বিভিন্ন নথিপত্র হাতে পেয়েছে দুদক। শিগগিরই সংশ্লিষ্টদের তলব করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৯৩০ সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ব্যবসায়ী পুরান ঢাকায় ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন নামের এ বাড়িটি নির্মাণ করেন। তবে এই ভবনটি আলোচনায় আসে ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। পরবর্তীতে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ঐতিহাসিক স্থাপনা হিসাবে ৩৩২ কোটি টাকায় সরকারি সস্পদ হিসাবে ক্রয় করে।

এদিকে দুদকের কাছে অভিযোগ আসে যে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা মেলায় সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র সংগ্রহ করেছে। এবার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে দুদক।

/এমআর/