শিরোনাম

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড লোগো। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে সরে যেতে বলেছিল দেশটির সরকার। বোর্ডের কর্তারা মঙ্গলবার (২৮ এপ্রিল) পদত্যাগ করেছেন।

শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ড। তবে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত এসএলসি।

এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ‘নতুন অন্তর্বর্তী কমিটির জন্য পথ তৈরি করতেই আমরা পদত্যাগ করেছি।’

জানা গেছে, নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একই সঙ্গে বিরোধী রাজনীতির সঙ্গেও যুক্ত।

গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বিদায় নেয় সুপার এইটে। তার আগে ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। তবে ২০২৪ সালের জানুয়ারির শেষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং সিলভার কমিটিকে পুনর্বহাল করা হয়েছিল।

/টিই/