শিরোনাম

যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
ইরানের মিসাইল। ছবি: সংগৃহীত

অন্য দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার সক্ষমতা এখন আর যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর যুক্তরাষ্ট্র তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই।’

তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটনকে বাস্তবতা মেনে নিতে হবে এবং ইরানের কাছে উত্থাপিত ‘অবৈধ ও অযৌক্তিক’ দাবিগুলো থেকে সরে আসতে হবে।

এদিকে, ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাব গতকাল পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, ইরানের প্রস্তাব নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

/এমআর/