ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো কাতার
সিটিজেন ডেস্ক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো কাতার
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ২০: ২৭

ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন কাতারের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র এ উৎসব পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস সোমবার (১৮ মে) থেকে শুরু হতে পারে। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৬ মে) রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের দেখা মিলবে। তবে ওই দিন সূর্যাস্তের সময় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।
মূলত পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করেই হিজরি মাস নির্ধারিত হয়, যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চলে সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণ হিসেবে। মধ্যপ্রাচ্যের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের শুরু এবং ঈদের তারিখ নির্ধারিত হলেও বাংলাদেশে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। তবে সাধারণত আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয় বলে ২৮ মে দেশজুড়ে ঈদুল আজহা পালিত হওয়ার প্রাথমিক আভাস পাওয়া যাচ্ছে।
সূত্র: খালিজ টাইমস

/এমএকে/

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা পাকিস্তানের