শিরোনাম

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সিটিজেন জার্নাল

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

একইসঙ্গে লেবাননে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই হামলায় মর্মান্তিকভাবে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন: সাতক্ষীরা জেলার বাসিন্দা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ।

বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের জেবচিত শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/