সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট ১২

নিজস্ব প্রতিবেদক

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন। শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৃতদের মধ্যে দশজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় দশজন ও মদিনায় দুজন মৃত্যুবরণ করেন।
সর্বশেষ গতকাল শুক্রবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় ইন্তেকাল করেন। তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়।
এদিকে, এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন মোট ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ২৫ জন।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী