শিরোনাম

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১২ মে) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেরানীগঞ্জের ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারে ডাবল সার্কিট নির্মাণ ও লাইন আপগ্রেডেশনের কাজ চলবে।

একইসঙ্গে লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলবে। এ কারণে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙা বাড়ি সেকশন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানায়, একই সময়ে বামনসুর ফিডারের লোড বিভাজনের মাধ্যমে নতুন একটি ১১ কেভি ফিডার চালু করা হবে। এর ফলে ভবিষ্যতে গ্রাহকরা আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

গ্রহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

/জেএইচ/