‘ইসরায়েল তাদের প্রথম লক্ষ্য, যুক্তরাষ্ট্র মূল শত্রু’

সিটিজেন ডেস্ক

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, তিনি আশাবাদী যে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে এবং ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।
তিনি দাবি করেন, ইরানের শাসকগোষ্ঠীর কাছে ইসরায়েল হলো প্রথম লক্ষ্য, আর যুক্তরাষ্ট্র তাদের মূল শত্রু।
তবে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া এবং সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানকে কেন্দ্র করে আরব বিশ্বের বহু দেশ এখনো তীব্র অসন্তোষে রয়েছে। এমন বাস্তবতায় অঞ্চলজুড়ে নতুন করে কূটনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইসরায়েলে দেওয়া এক বক্তব্যে হাকাবি ইরানের বিরুদ্ধে অবস্থান আরও জোরালো করার আহ্বান জানান। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তাদের জন্য বড় হুমকি কে, ইরান নাকি ইসরায়েল।
হাকাবির ভাষ্য, উপসাগরীয় দেশগুলো দেখেছে যে ইসরায়েল তাদের নিরাপত্তা সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে, বিপরীতে ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা ও হামলার উৎস হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ইসরায়েল কোনো আরব দেশের ভূখণ্ড দখলের চেষ্টা করছে না, তাদের দিকে ক্ষেপণাস্ত্রও ছুড়ছে না। বরং ইরানের কর্মকাণ্ডই পুরো অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা