ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান
সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৮: ৩৪

জয়ের হাসি মোহামেডানের। ছবি: সংগৃহীত
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার (১২ মে) ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার-২ এ মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। আগামী মঙ্গলবার (১৯ মে) মোহামেডান শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের।
গ্রুপ পর্বে দুর্বার ব্রাদার্স কোয়ালিফায়ার-১ এ বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ৪-০ ব্যবধানে। এবার মোহামেডানের বিপক্ষে হেরে সে আশাও শেষ হলো তাদের।
এলিমিনেটরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারায় মোহামেডান। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের দ্বিতীয় মিনিটেই মোহামেডানকে চমকে দিতে পারতো ব্রাদার্স। আলমগীর গাজীর ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে পেয়ে যান কৌশিক বড়ুয়া। তার চিপ গোলকিপার সুজন লাফিয়ে আটকে দেন।
১৯তম মিনিটে বক্সে সৌরভের ওভারহেড কিক ঠিকমতো হয়নি। একটু পর আরিফের ক্রসে লাফিয়ে সৌরভের নেওয়া হেডও যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। ৩৮ মিনিটে দলকে এগিয়ে নেন সৌরভ। রহমত মিয়ার লম্বা থ্রো ইনে এমানুয়েল এলিকেকের হেড পাসে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন সৌরভ।
স্যামুয়েল ৫৬ মিনিটে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। শায়েক দোস্তের কাছ থেকে ফিরতি বল বক্সে ভালো জায়গায় পেয়ে বাইরে মারেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ৭৩ মিনিটে সমতা ফেরায় ব্রাদার্স। অতিরিক্ত সময়ের দিকে ছুটে চলা ম্যাচের গতিপথ বদলে যায় যোগ করা সময়ের শুরুতেই। কর্নারে বল কয়েক ড্রপ খেয়ে ব্রাদার্সের ডিফেন্ডারদের নাকের ডগা দিয়ে চলে যায় সৌরভের পায়ে। ডান পায়ের সাইড ভলিতে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।

/টিই/

নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
বার্সার উদযাপনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা