তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের

তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের
সিটিজেন ডেস্ক

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশটিতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির জাতীয় তেল কোম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
রবিবার (৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলকভাবে তেল উৎপাদন কমানো হচ্ছে। জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আজও তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’
পোস্টে আরও জানানো হয়, ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল।
কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারও আজ নতুন করে হামলার খবর জানিয়েছে।