শিরোনাম

আমি না থাকলে ইসরায়েল থাকতো না: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
আমি না থাকলে ইসরায়েল থাকতো না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ভূমিকা ও একক সিদ্ধান্তের কারণেই ইসরায়েল রাষ্ট্র টিকে রয়েছে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য নীতি ও ইরান ইস্যু নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রভাবে প্রভাবিত হয়ে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছেন এমন অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমিই তো এই সিদ্ধান্ত নিয়েছি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত বিবেচনার ফল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগের কারণেই তিনি এ শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি মনে করেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না। রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের সমালোচনা করে তিনি বলেন, এসব অভিযোগ কেবলই তাদের রাজনৈতিক প্রচারণার অংশ এবং তারা আসলে কিছুই বোঝে না।

ইরান ইস্যু নিয়ে নিজের দীর্ঘমেয়াদি অবস্থানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদেই ওবামা প্রশাসনের আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। যেকোনো যুদ্ধের প্রথম আঘাতটি সম্ভবত ইসরায়েলের ওপরই আসতো। পরিশেষে ট্রাম্প জানান, ‘আমি না থাকলে এখন ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।’

সূত্র: আল জাজিরা

/এমএকে/