তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান
বিনোদন ডেস্ক

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। ৫ই জুলাই সম্পূর্ণ পারিবারিক ও ঘরোয়া পরিবেশেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন হতে যাচ্ছে।
এটি আমির খানের তৃতীয় বিবাহ। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সংসার করেছিলেন। নতুন জীবনসঙ্গী গৌরী স্প্র্যাট পেশাগতভাবে আমির খানের নিজস্ব প্রযোজনা সংস্থায় কর্মরত এবং ব্যক্তিগত জীবনে তিনি সাত বছর বয়সী এক সন্তানের মা। দীর্ঘ ১৮ মাস ধরে নিজেদের সম্পর্ককে সম্পূর্ণ গোপন রাখার পর, গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির খান প্রথমবার গৌরীকে গণমাধ্যমের সামনে নিয়ে আসেন। মূলত গৌরী বেঙ্গালুরুতে থাকায় এবং সেখানে সংবাদমাধ্যমের কড়া নজরদারি না থাকায় তারা দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে সাক্ষাৎ করতে পেরেছেন।
সম্প্রতি ‘নবভারত টাইমস’-এর সঙ্গে এক আলাপচারিতায় আমির খান তার জীবনের এ নতুন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, গৌরীর সান্নিধ্যে তিনি অত্যন্ত সুখী ও শান্তিতে আছেন, যা তার জীবনকে পরিপূর্ণ করেছে। অতীতের বৈবাহিক সম্পর্কগুলো সফল না হলেও বর্তমান সম্পর্ক নিয়ে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। গত এক বছরে চীনের ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবসহ একাধিক বৈশ্বিক ও ঘরোয়া অনুষ্ঠানে এ জুটিকে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে।
সূত্র: এনডিটিভি

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’ 