শিরোনাম

৪৬ মাস পর ওয়ানডে দলে মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক
৪৬ মাস পর ওয়ানডে দলে মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন। ছবি: ফেসবুক

চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় ৪ বছর পর দলে ফিরেছেন এই অলরাউন্ডার। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। সেই হিসেবে ৪৬ মাস পর ফিরলেন ওয়ানডে দলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে।

সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (৪ জুন) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন।

চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি ম্যাচ- ১৭, ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

/টিই/