শিরোনাম

রণবীরকে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার

বিনোদন ডেস্ক
রণবীরকে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার
অভিনেতা রণবীর সিং। ছবি: ইন্ডিয়া টুডে

রণবীর সিংয়ের বিরুদ্ধে জারি করা ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিন্টা) এবং ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) যৌথ অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (৩ জুন) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি বি. এন. তিওয়ারি।

ঘটনার সূত্রপাত ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাকে কেন্দ্র করে। শেষ মুহূর্তে এ বিগ-বাজেট প্রজেক্ট থেকে রণবীর সরে দাঁড়ালে গত ২৫ মে তার বিরুদ্ধে অসহযোগিতার ডাক দেয় এফডব্লিউআইসিই। এর জবাবে পাল্টা আইনি নোটিশ পাঠান এ বলিউড তারকা। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের আইনজীবীরা এর আইনি জবাব দেবেন। তবে একই সঙ্গে তিনি রণবীরকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, তারা অভিনেতার তারকাখ্যাতিকে সম্মান করেন এবং কাউকে নিষিদ্ধ করার কোনো আইনি ক্ষমতা তাদের নেই। এ বিষয়ে তারা রণবীরের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আশা করছেন।

রণবীরের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমসাময়িক সময়েই চলচ্চিত্র পাড়ায় নতুন আইনি বিতর্ক উস্কে দিয়েছেন প্রবীণ প্রযোজক টি. পি. আগারওয়াল। তিনি বোম্বে সিভিল কোর্টে এক আবেদন দায়ের করে কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক কাউকে কাজ না করার নির্দেশ বা বয়কট সংস্কৃতির আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন। এদিকে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঠিক আগমুহূর্তে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া এক বিবৃতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করে জানায়, শেষ মুহূর্তে শিল্পীদের প্রজেক্ট ছেড়ে যাওয়ার প্রবণতা প্রযোজকদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। এটি গোটা ইন্ডাস্ট্রির পেশাদারিত্ব ও পারস্পরিক আস্থার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/