শেষ মুহূর্তের গোলে ফাইনালে বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে ফাইনালে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

টানা দুইবার নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমে বুধবার (৩ জুন) প্রথম সেমিফাইনালে ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।
নির্ধারিত ৯০ মিনিটে স্কোর ছিল ১-১ সমতা। যোগ করা সময়ের খেলা চলছিল, যা ছিল ৬ মিনিট। তবে তৃতীয় মিনিটেই মূল কাজটা করেন বদলি নামা দুই খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র আর সাগরিকা। ডানপ্রান্ত দিয়ে শামসুন্নাহার জুনিয়র বল পায়ে নিয়ে ঢুকলেন ডি-বক্সে। তিনি শট নিলে হয়তো গোল না-ও হতে পারতো। শামসুন্নাহার বল দিলেন বক্সে, জটলার মধ্যে গোল করার চেষ্টা করলেন সাগরিকা।
সাগরিকা গোলমুখে বল ঠেললেন। নেপালের এক খেলোয়াড়ের পা লেগে বল ঢোকে জালে। শেষ পর্যন্ত ওই গোলেই বাংলাদেশ পেয়ে যায় ২-১ ব্যবধানে জয়।
এর আগে ম্যাচের ২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে গীতা শাহির ক্রস থেকে টোকা দিয়ে বল জালে পাঠান গীতা রানা। প্রথমার্ধের যোগকরা সময়ে গোল শোধ করে বাংলাদেশ। দারুণ এক গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা চাকমা। সরাসরি কর্নার থেকে গোল করেছেন তিনি।
শেষে যোগকরা সময় ৬ মিনিট থাকলেও, বাংলাদেশের দ্বিতীয় গোলের পর নানা কারণে তা ১৩ মিনিট পেরিয়ে যায়। তবে ব্যবধান ধরে রেখে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে পিটার বাটলারের দল।