শিরোনাম

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক।

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে তদন্ত কমিটি।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২ জুন) ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বুধবার (২৭ মে) রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু হয়।

জানা যায়, আদ্-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ৬ জন শিশুর মৃত্যু হয়।

এ ঘটনার তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরবর্তীতে তারা ৩ জুন পর্যন্ত সময় চায়। এরই ধারাবাহিকতায় বুধবার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

/এসবি/